বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

হামের টিকা থেকে বঞ্চিত ২ জমজ শিশু মারা গেল ১৫ দিনের ব্যবধানে

সীমু দা
শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4 %E0%A7%A8 %E0%A6%9C%E0%A6%AE%E0%A6%9C %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A7%A7%E0%A7%AB

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৫ দিনের ব্যবধানে হাম উপসর্গে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। পরপর দুই শিশুর মৃত্যুর ঘটনায় পাগলপ্রায় হয়ে পড়েছে তাদের বাবা-মা। বুধবার (৩ জুন) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু নোমানের মৃত্যু হয়েছে। এর ১৫ দিন আগে তার জমজ ভাই ফাহিম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাদের বয়স দেড় বছর।

যমজ দুই শিশু ফাহিম ও নোমান উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব খৈয়াছড়া তাকিয়া পাড়া এলাকার হারুন উর রশিদের সন্তান।
মারা যাওয়া দুই শিশুর বাবা হারুন উর রশিদ বলেন, ‘সরকার যখন বিভিন্ন এলাকায় হামের টিকা দিচ্ছিল, টিকা দেওয়ার জন্য আমার দুই শিশুকে নিয়ে যাই। তখন টিকার দায়িত্বে থাকা কর্মীরা বলেন, টিকা শেষ হয়ে গেছে। আমি আর আমার ছেলেদের টিকা দিতে পারিনি। কিছুদিন পর যমজ দুই ছেলের মধ্যে বড় মো. ফাহিম অসুস্থ হয়ে পড়ে। তাকে চমেক হাসপাতালে ভর্তি করাই। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘ফাহিমের মৃত্যুর পর ডাক্তাররা বলেন, নোমানের অবস্থা ভালো না। তাকে দ্রুত ঢাকা নিয়ে যান। ডাক্তারের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যাই। সেখানে বিভিন্ন হাসপাতালে ঘোরাঘুরি করে সিট না পেয়ে পরবর্তীতে ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করি। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার রাতে নোমানও মারা যায়। মাত্র ১৫ দিনের ব্যবধানে আমার যমজ দুই শিশু সন্তানকে হারিয়েছি। মনকে কোনো কিছুতে সান্ত্বনা দিতে পারছি না।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাছির উদ্দিন বলেন, ‘হাম উপসর্গে মিরসরাইয়ে দুই শিশুর মৃত্যুর তথ্য আমাদের কাছে নেই। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে এমন রোগীর তথ্য থাকে।’



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By