নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত এলাকা দিয়ে এক কিশোরীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারের শিকার হওয়া কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং মানবপাচার প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে নেত্রকোণা ব্যাটালিয়নের ভবানীপুর বিওপির একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১১৫৬/৮-এস সংলগ্ন ফারংপাড়া গ্রামের বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বাংলাদেশ থেকে এক কিশোরীকে অবৈধভাবে ভারতে নেওয়ার চেষ্টার সময় সিলভার চাকমা নামে এক ব্যক্তিকে আটক করা হয়। একই সঙ্গে রাত্রি সরকার (১৪) নামে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। আটক সিলভার চাকমা দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা এবং উদ্ধার হওয়া কিশোরীর বাড়ি উপজেলার বরইগঞ্জ এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, রাত্রি সরকারের অধিকাংশ আত্মীয়-স্বজন ভারতে বসবাস করেন। তাদের কাছে যাওয়ার উদ্দেশ্যে তিনি সিলভার চাকমার সহায়তা নেন। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবির টহল দলের হাতে তারা ধরা পড়েন।
নেত্রকোণা ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া কিশোরীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিজিবির তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);