নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে পরিবেশ সুরক্ষায় অভিযান পরিচালনা করেছেন পরিবেশ কর্মীরা। প্রশাসনের সহযোগিতায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের উদ্যোগে এ অভিযানে একটি বাঁশের কেল্লা ধ্বংস করা হয়, অবৈধ জাল ও সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ১০টি বক পাখি অবমুক্ত করা হয়।
রবিবার (২৮ ডিসেম্বর ) বিকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আগলাড়ুয়া বাজার এলাকায় উদ্ধার করা।
বকগুলো অবমুক্ত করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।
এর আগে চলনবিলের আগলাড়ুয়া বিলে পরিবেশ কর্মী জুলহাজ কায়েম, মোতালেব ও রাকিব হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত অবৈধ বাঁশের কেল্লা ভেঙে ফেলা হয় এবং শিকারিদের ব্যবহৃত জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস.এম রাজু আহমেদ জানান, চলনবিল অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তারা স্থানীয় জনগণকেও পাখি ও প্রকৃতি রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);