বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

গোল ও অ্যাসিস্টও সমান হলে কীভাবে নির্ধারিত হবে গোল্ডেন বুট?

সীমু দা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১০:২১ অপরাহ্ন
%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2 %E0%A6%93 %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%93 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%95%E0%A7%80%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A7%81%E0%A6%9F

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা নামতে বাকি আর মাত্র দুটি ম্যাচ- ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী লড়াই। শিরোপা জয়ের পাশাপাশি শেষ মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। এখনও একাধিক তারকা ফুটবলারের সামনে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ের সুযোগ রয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে রোনালদো নাজারিও, মিরোস্লাভ ক্লোসা, থমাস মুলার, হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা গোল্ডেন বুট জিতেছেন। এবারও দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জয়ের সুযোগ রয়েছে এমবাপ্পের সামনে। অন্যদিকে ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার হাতছানি লিওনেল মেসির সামনে।

গোল্ডেন বুটের দৌড়ে কারা এগিয়ে?
চলতি আসরে এখন পর্যন্ত ৮টি করে গোল করে গোল্ডেন বুটের তালিকার শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

তবে সমান গোল করেও পরিসংখ্যানে এগিয়ে আছেন মেসি। কারণ, গোলের পাশাপাশি তিনি সতীর্থদের দিয়ে ৪টি গোল করিয়েছেন (৪ অ্যাসিস্ট)। অন্যদিকে এমবাপ্পের অ্যাসিস্ট ৩টি। ফিফার টাইব্রেকার নিয়ম অনুযায়ী, সমান গোল হলে বেশি অ্যাসিস্ট করা খেলোয়াড়ই এগিয়ে থাকেন। সে হিসেবে আপাতত গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এখনও সুযোগ রয়েছে কেইন ও বেলিংহামের
গোল্ডেন বুটের লড়াই থেকে এখনও ছিটকে যাননি ইংল্যান্ডের দুই তারকা হ্যারি কেইন ও জুড বেলিংহাম। দুজনেরই ঝুলিতে রয়েছে ৬টি গোল ও ১টি করে অ্যাসিস্ট।

ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। সেই ম্যাচে একাধিক গোল করতে পারলে তারা গোল্ডেন বুটের লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি করতে পারেন।

গোল ও অ্যাসিস্ট সমান হলে কী হবে?
ফিফার নির্ধারিত নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ শেষে দুই বা ততোধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে বিবেচনা করা হবে অ্যাসিস্টের সংখ্যা। যে খেলোয়াড় বেশি অ্যাসিস্ট করবেন, তিনিই গোল্ডেন বুটে এগিয়ে থাকবেন।

যদি গোল ও অ্যাসিস্ট- উভয় ক্ষেত্রেই সমতা থাকে, তাহলে দেখা হবে মাঠে কাটানো মোট সময়। একই সংখ্যক গোল করতে যে খেলোয়াড় কম মিনিট খেলেছেন, তাকেই বেশি কার্যকর বিবেচনা করে গোল্ডেন বুট দেওয়া হবে।

শেষ দুই ম্যাচেই নির্ধারিত হবে ভাগ্য
ফাইনালে খেলবেন লিওনেল মেসি। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবেন কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন ও জুড বেলিংহাম। ফলে এখনও গোল্ডেন বুটের লড়াই পুরোপুরি খোলা রয়েছে।

তবে বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে টাইব্রেকারে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন লিওনেল মেসি। এরপর রয়েছেন ৮ গোল ও ৩ অ্যাসিস্ট করা কিলিয়ান এমবাপ্পে। শেষ দুই ম্যাচেই নির্ধারণ হবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার মর্যাদাপূর্ণ এই পুরস্কার কার হাতে উঠবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By