বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

গণভোট বাস্তবায়ন না হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির

সীমু দা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87%E0%A6%93 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৮ জুলাই) দুপুরে বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “যে গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার গঠন করেছেন। ওই গণভোট না থাকলে এই সরকারকে জনগণ মেনে নেবে না। জনগণই আপনাদের গণভোটের রায় মানতে বাধ্য করবে।”

বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, “হাজার চেষ্টা করেও আপনারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো হতে পারবেন না। তবে ডামি ফ্যাসিবাদ হতে পারেন। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে, আপনারাও সেই পথেই হাঁটছেন।”

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের জন্ম দেওয়া অর্ডিন্যান্সগুলো বিএনপি বহাল রেখেছে, যা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। তার দাবি, বিএনপির ৩১ দফার প্রথম দফাতেই সংস্কারের কথা বলা হয়েছিল, কিন্তু এখন তারা সংস্কারের প্রয়োজনীয়তা অস্বীকার করছে।

জামায়াত আমির বলেন, সরকার জানিয়েছিল গণভোটে সংখ্যাগরিষ্ঠ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলে দাবিগুলো বাস্তবায়ন করা হবে। কিন্তু ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পরও সেই প্রতিশ্রুতি থেকে সরে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানে ‘সংবিধান সংশোধন কমিটি’ নামে কোনো কমিটির বিধান নেই। তার ভাষ্য, এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্বৈরশাসনকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা হলে এর ফল ভালো হবে না।

তিনি ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে বলেন, তাদের অবদান নিয়ে কোনো অবহেলা জনগণ মেনে নেবে না।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, দলটি গণতন্ত্রের চেয়ে ক্ষমতাকে বেশি গুরুত্ব দিয়েছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এবারের লড়াই সংস্কার ও বিচারের পক্ষে।

এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেন, বিরোধী দলগুলো সরকারের শত্রু নয়, বরং মিত্র। দেশের উন্নয়ন ও সুশাসনের জন্য সংস্কার প্রয়োজন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By