রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নেবে ২ কোটি মানুষ

সীমু দা
রবিবার, ২৮ জুন, ২০২৬, ৬:১০ অপরাহ্ন
%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%A8 %E0%A7%AF %E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%85%E0%A6%82%E0%A6%B6 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87 %E0%A7%A8

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠান ও দাফনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। এছাড়া ইরাকেও একটি শোকানুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। ইরানের কর্মকর্তারা আশা করছেন, শোকানুষ্ঠান ও দাফনে অংশ নিতে প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রোববার (২৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তথ্য অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরান এবং ধর্মীয় শহর কোমে শোকানুষ্ঠান শুরু হবে। এরপর ৯ জুলাই খামেনির জন্মশহর উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে তাকে দাফন করা হবে।

শোকানুষ্ঠান নির্বিঘ্ন করতে পুলিশ ও দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে ইরাকের কারবালার একটি শিয়া পবিত্র স্থানে পৃথক শোকানুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

৮৬ বছর বয়সী আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার সরকারি বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। প্রথমে তার দাফন অনেক আগেই সম্পন্ন হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা কয়েক দফা পিছিয়ে দেয়া হয়। কারণ, অনুষ্ঠানে ইরানের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের প্রায় সবাই উপস্থিত থাকার কথা রয়েছে।

সূত্র: আল-জাজিরা।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By