বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

খাগড়াছড়িতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের ঘোষণা

সীমু দা
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
%E0%A6%96%E0%A6%BE%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%9B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%93 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE

দেশের বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে আগামী সপ্তাহ থেকেই সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে দুর্গত এলাকার বাসিন্দাদের স্বস্তি দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিওগুলোকে চলতি জুলাই মাসে ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন। খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

​ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বন্যায় কর্মহীন ও অতিদরিদ্র হয়ে পড়া মানুষের সহায়তায় সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আগামী আগস্ট মাস থেকে যে নিয়মিত খাদ্য সহায়তা দেওয়ার কথা ছিল, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তা এগিয়ে এনে আগামী সপ্তাহ থেকেই বিতরণ শুরু করা হবে।’

​দুর্যোগকালীন সময়ে মানুষের আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের ওপর ঋণের বোঝা চাপানো কোনোভাবেই সমীচীন হবে না। সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমি ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিওগুলোকে অনুরোধ করব, তারা যেন চলতি জুলাই মাসে বন্যাদুর্গত এলাকায় কিস্তি আদায় সম্পূর্ণ বন্ধ রাখেন।’

​বন্যায় গ্রামীণ অবকাঠামো ও কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘গ্রামীণ সড়ক মেরামত, কৃষি ও মৎস্য খাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার শিগগিরই বিশেষ পুনর্বাসন কাজ শুরু করবে। চাষিদের ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।’

​খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, ‘​স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, ​খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার, ডি জিএফ আ ইয়ের ডেট কমান্ডার, ​পুলিশ সুপার মো. মোরতাজা আলী খাঁনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​সভায় জেলার বন্যা পরিস্থিতি ও পরবর্তী পুনর্বাসন কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

​এদিকে, মতবিনিময় সভা শেষে একই দিন বিকেলে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত খাগড়াছড়ির বন্যাদুর্গত দীঘিনালা উপজেলার কবাখালী ও হাচিনসনপুর এলাকা সরজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বন্যার পানিতে প্লাবিত এলাকার মানুষের খোঁজখবর নেন এবং দুর্গতদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By