মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ
সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় সেই ওসি প্রত্যাহার লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, দিশেহারা তিন শত শ্রমিক! কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান

ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, শালিশের নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা

সীমু দা
রবিবার, ১৪ জুন, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%80 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE %E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE

জয়পুরহাটের ক্ষেতলালে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের পঞ্চাশোর্ধ ইনছের আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও জানা গেছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ জুন বুধবার দুপুরে ঝাপড়াপুকুর ঈদগাহ মাঠের পাশে ছাগলকে ঘাস খাওয়াচ্ছিল ওই প্রতিবন্ধী কিশোরী। এ সময় পাশের আইলে ঘাস কাটছিল একই গ্রামের পঞ্চাশোর্ধ ইনছের আলী (৫৫)। দুপুরবেলায় এলাকাটি নির্জন থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি প্রতিবন্ধী কিশোরীকে জাপটে ধরে জঙ্গলের মধ্যে নিয়ে অনৈতিক কর্ম ঘটায় বলে অভিযোগ ওঠে।

এ সময় অদূরে অবস্থান করা মেয়েটির মামা কাসেম আলী দৌড়ে এসে অনৈতিক কর্মরত অবস্থায় হাতে থাকা চিকন লাঠি দিয়ে আঘাত করতে থাকলে অভিযুক্ত ইনছের আলী ক্ষমা চেয়ে দৌড়ে পালিয়ে যায়। এ বিষয়ে মেয়েটির মামা কাসেম আলী ও ভিকটিম কিশোরী ঘটনাটি পরিবার ও গ্রামবাসীকে জানালে গ্রামবাসী বিষয়টি সুরাহা করতে ব্যর্থ হয়। এদিকে কিশোরীর শারীরিক অবস্থা বিবেচনায় তার নানী ভিকটিমকে বৃহস্পতিবার জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

ভিকটিমের বাবা বলেন, “স্থানীয় লম্পট ইনছের আলী আমার অসহায় প্রতিবন্ধী মেয়ের সর্বনাশ করেছে। আমি এর বিচার চাই।”

ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল কাশেম বলেন, “আমি ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত ইনছের আলী ভুল স্বীকার করে আমার পা ধরে ক্ষমা চেয়েছে।”

অন্যদিকে অভিযুক্ত ইনছের আলী তার বিরুদ্ধে আনা অভিযোগটি মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন।

জানা গেছে, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় একটি মহল জোর তৎপরতা চালাচ্ছে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ইনছের আলীকে গ্রেফতার করতে জোর তৎপরতা চালাচ্ছে বলেও জানান ওসি।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By