বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

কৃত্রিম সংকট তৈরি করছে বিএনপি: নাহিদ ইসলাম

সীমু দা
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE %E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F %E0%A6%A4%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার কমিশন ও গণভোট ইস্যুকে কেন্দ্র করে বিএনপি একটি কৃত্রিম সংকট সৃষ্টি করছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে এমন একটি নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে স্বৈরাচার পুনরায় ফিরে আসতে না পারে। এ লক্ষ্যে সংস্কার ও রাষ্ট্র মেরামতের দাবি নিয়ে সবাই একমত হয়েছিল। এনসিপি নতুন সংবিধানের পক্ষে থাকলেও বিএনপি মূলত নির্বাচনের দিকে জোর দিচ্ছিল। পরবর্তীতে ঐক্যমত কমিশনের মাধ্যমে সমঝোতায় পৌঁছে নতুন সংবিধানের পরিবর্তে সংস্কারের পথে এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপিও তখন নির্বাচনের অবস্থান থেকে কিছুটা সরে এসে বিভিন্ন সংস্কারে সম্মত হয়।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণভোটের মাধ্যমে জনগণের রায় দেওয়ার পর এখন সেই রায়কেই অস্বীকার করা হচ্ছে এবং বিএনপি ইচ্ছাকৃতভাবে বিরোধ তৈরি করছে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ১১ দলীয় জোট আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, দলটি একদিকে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলছে, অন্যদিকে সেই সনদের ভিত্তি হিসেবে ব্যবহৃত জুলাই আদেশকে অবৈধ বলছে। তার দাবি, এই দ্বৈত অবস্থানের কারণেই সংকট তৈরি হয়েছে। তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল যে সংবিধানের মৌলিক সংস্কারের জন্য একটি সংস্কার পরিষদ গঠন করা হবে, কারণ এসব পরিবর্তন শুধুমাত্র সংশোধনের মাধ্যমে সম্ভব নয়।

জাতিকে বিএনপি দুর্যোগে টেনে এনেছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সতর্ক করে বলেন, এর পরিণতি খুব সহজ হবে না। বিএনপিকে এর দায়ভার এবং পরিণতি ভোগ করতে হবে। 

আমাদের দুর্ভাগ্য, গত ১৬ বছর যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলেছি, লড়াই করেছি, অন্তর্বর্তী সরকারের সময়ে গত দেড় বছরে যেই জিনিস নিয়ে আমরা আলাপ করেছি, এখন আমাদের ঠিক সেই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। সেই বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে, আবার আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে।

দেশের স্বাস্থ্যব্যবস্থার সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, রোববারও ১০ জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। সারা দেশে হাহাকার, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পাচ্ছে না সাধারণ মানুষ। তেল সংকটের কথা আপনারা সবাই জানেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, গত ১৬ বছর যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলেছি, লড়াই করেছি, অন্তর্বর্তী সরকারের সময়ে গত দেড় বছরে যেই জিনিস নিয়ে আমরা আলাপ করেছি, এখন আমাদের ঠিক সেই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। সেই বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে, আবার আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By