কুষ্টিয়া-২ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। কেন্দ্রটি মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত। মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করে। পরে এ ঘটনায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা বিদ্যালয় চত্বরে প্রবেশ করে স্থাপিত দুটি সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়। সকালে স্কুল খোলার পর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছেন। তিনি জানান, আগামীকাল (বুধবার) সকালে একই স্থানে নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় একটি জিডি করেছেন। তবে চুরি হওয়া ক্যামেরা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় কাউকে আটকও করা যায়নি।
উল্লেখ্য, ভেড়ামারা ও মিরপুর উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-২ সংসদীয় আসন। মিরপুর উপজেলায় মোট ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুষ্টিয়া-২ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);