বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

কুমিল্লায় বোনের বাসায় কিশোরের আত্মহত্যা

সীমু দা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A7%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A6%BE %E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বোনের ভাড়া বাসায় মো. জুনায়েদ (১৬) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কিশোর জুনায়েদ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। গত ১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে সে পরিবারের কাউকে কিছু না জানিয়ে উত্তর শশীদল পূর্বপাড়া গ্রামে তার বোন সাদিয়া আফরিনের স্বামীর ভাড়া বাসায় (হাজী মোতালেবের বাড়ি) বেড়াতে যায়।

সোমবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে জুনায়েদ ওই বাসার বাথরুমের ভেতর তোয়ালে রাখার স্ট্যান্ডের সাথে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করে। দীর্ঘক্ষণ বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পরিবারের সদস্যদের মনে সন্দেহ জাগে। পরে জুনায়েদের বোন সাদিয়া আফরিন ও স্থানীয় লোকজন বাথরুমের দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে জুনায়েদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্বজনেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিচে নামালেও ততক্ষণে তার মৃত্যু হয়। আদরের ভাইকে হারিয়ে বোন ও পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে। জুনায়েদের মা পুলিশকে জানিয়েছেন, মানসিক রোগের কারণেই সবার অগোচরে তাঁর ছেলে এই চরম সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ভুক্তভোগী কিশোর মানসিক রোগে আক্রান্ত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By