বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

কুমিল্লায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

সীমু দা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A1%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামের কামরুল মাস্টারের বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ইমরান, ওই বাড়ির ইউনুস মিয়ার ছেলে, এবং জুনায়েদ, একই বাড়ির আবদুল আউয়ালের ছেলে। দুজনেরই বয়স আট বছর।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে দুই শিশু বাড়ির পূর্ব পাশের একটি ডোবার ধারে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা দুজনই ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে টের পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

পোমকাড়া গ্রামের বাসিন্দা মাইনুদ্দিন সরকার বলেন, “একসঙ্গে দুই শিশুর এমন অকাল মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। পুরো এলাকায় শোকের মাতম চলছে।” সিদলাই ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবুল বাসার বাদল বলেন, “এই অবুঝ দুই শিশুর অকাল বিদায় অত্যন্ত বেদনাদায়ক। আমি খবর পেয়েই ওদের বাড়িতে গিয়েছি, পরিবারের খোঁজখবর নিয়েছি।”

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জ্যোতি প্রকাশ বিশ্বাস বলেন, “শিশু দুটিকে যখন হাসপাতালে আনা হয়, তার আগেই তাদের মৃত্যু হয়েছিল। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন বলেন, “বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। ঘটনাটি শোনার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এই ঘটনায় পরিবারের কোনো অভিযোগ বা আপত্তি না থাকায়, তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।” একই বাড়ির দুই শিশুর এমন আকস্মিক চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না মা-বাবা ও স্বজনেরা। তাদের বুকফাটা আর্তনাদে পুরো পোমকাড়া গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By