বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

কুমিল্লায় ওসিসহ ৬ পুলিশের বিরুদ্ধে মামলা

সীমু দা
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%93%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%B9 %E0%A7%AC %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE

কুমিল্লার বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৬ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী লিজা আক্তার (৩০) বাদী হয়ে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর আদালতে বুধবার বিকালে মামলাটি দায়ের করেন।

গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহাদাত হোসাইন। মামলার বিবাদীরা হলেন- বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান, থানার অধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুরেজিত বড়ুয়া, এএসআই মো. ফরহাদ মিয়া, এটিএসআই সামসুজ্জামান, সদস্য মো. ফোরকান উদ্দিন ও মো. সাইদুর রহমান। এছাড়াও এ মামলায় ওই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আবদুল মান্নান, রবিউল হাসান, শিউলী আক্তার, শিল্পী আক্তার, মো. আক্তার হোসেন এবং পুলিশের বিভিন্ন পদবীর অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে বিবাদী করা হয়েছে। আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার বাদী লিজা আক্তারের স্বামী ইকবাল হোসেনের সাথে তার ভাই মান্নানের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে গত ৩ জুন রাতে মান্নানের লোকজন ইকবাল ও তার ভাই জালাল উদ্দিনের ওপর হামলা চালায়।

এ ঘটনায় ইকবাল গুরুতর আহত হয়। পরে পুলিশ ওই রাতেই বাড়িতে গিয়ে ইকবাল ও জালালকে না পেয়ে দুই শিশু সন্তানসহ লিজা আক্তার ও তার ননদ শেফালী আক্তারকে গ্রেফতারী পরোয়ানা ব্যতিত ও মহিলা পুলিশ ছাড়া প্রতিপক্ষ বিবাদীদের সহযোগীতায় টানাহেচড়া করে তুলে নিয়ে যায়। পুলিশ তাদের সারারাত গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ভোরে থানায় হাজির করে। তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনসহ অশ্লীল ভাষায় গালমন্দ করে এবং ওই রাতে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। এ মামলায় ১০ দিন কারাভোগের পর জামিনে বের হলে দুই শিশু সন্তানসহ তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার বিকালে বাদীপক্ষের অ্যাডভোকেট মো. শাহাদাত হোসাইন সাংবাদিকদের বলেন, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর ১৫(১), ১৫(৩)সহ পেনালকোডের অন্যান্য ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আদালতে শুনানী এবং বাদীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে, তবে এখনো আদেশ হয়নি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By