বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

কিশোর হত্যার ১০ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড

সীমু দা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%B2%E0%A7%87 %E2%80%98%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%81 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95

নেত্রকোনায় ধার দেওয়া টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে ১৭ বছর বয়সী এক কিশোরকে হত্যার ঘটনায় প্রায় ১০ বছর পর মামলার রায় দিয়েছেন আদালত। এ মামলার একমাত্র আসামি মো. জনীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম-মুন-মুজুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. জনী (৩১) নেত্রকোনা সদর উপজেলার রাজুর বাজার এলাকার বাবুল মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ অক্টোবর জাকির হোসেন (১৭) মদন উপজেলার হাসনপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরদিন সকালে তাকে বাড়ির উদ্দেশ্যে একটি টেম্পুতে তুলে দেওয়া হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরে ১৭ অক্টোবর রাজুর বাজার এলাকার একটি ব্রয়লার খামারের পেছনের বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় নাইলনের রশি প্যাঁচানো ছিল। এ ঘটনায় নিহতের বাবা মঞ্জু মিয়া নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে পুলিশ আসামি মো. জনীকে গ্রেপ্তার করে। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, ধার দেওয়া টাকা ফেরত না দেওয়ায় ক্ষোভের বশে জাকিরকে হত্যা করে মরদেহ বিলের পানিতে ফেলে দেন।

মামলায় রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By