কিশোরগঞ্জের মিঠামইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ রাজিউন হোসেন (১৮) নামে হোসেনপুর গ্রামের বাসিন্দা মোঃ বাবুল হোসেনের ছেলে।
মিঠামইন থানার উপ-পরিদর্শক রিয়াজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার আগে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাত ৮ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);