সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

পুলিশের একাধিক ঊর্ধ্বতন পদে বড় রদবদল

সীমু দা
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২:৪১ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%8A%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A4%E0%A6%A8 %E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%B0%E0%A6%A6%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2

বাংলাদেশ পুলিশে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে মোট ১৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে এবং পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তরে ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সুপার পদমর্যাদার কয়েকজন কর্মকর্তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে মুহাম্মদ রহমত উল্লাহ, এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, মো. আকতার হোসেন ও শাহরিয়ার আল মামুনকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া ড. এলিজা শারমীনকে এপিবিএনে এবং মোহাম্মদ শাহজাহান মিয়াকে এসবিতে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ডিআইজি মো. রেজাউল করিমকে নৌ পুলিশে অতিরিক্ত আইজিপি, খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইলে কমান্ড্যান্ট (ডিআইজি), মোহাম্মদ আশফাকুল আলমকে পুলিশ অধিদপ্তরে ডিআইজি, মো. মজিদ আলীকে সিআইডিতে ডিআইজি এবং মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পর্যায়েও একাধিক পরিবর্তন আনা হয়েছে। ফয়সাল মাহমুদকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে, এ এফ এম আনজুমান কালামকে সিলেট রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া মাহফুজা আক্তারকে পুলিশ টেলিকম ইউনিটে, মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে এবং মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By