গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ের অফিস ও প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার অভিযোগে বিএনপির ছয় নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন— গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আ. মান্নান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসমত আলী হাসু, এবং সদস্য মো. আরমান আলী, মো. মাহবুব আলম ও মো. রফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, দাওয়াত না পাওয়ায় সারোয়ার আউয়ালসহ কয়েকজন নেতা লোকজন নিয়ে অনুষ্ঠানস্থলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
এ সময় তারা শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বিদ্যালয়ের অফিস সহায়ক আব্দুস সামাদকে মারধর করে মাইক্রোফোন কেড়ে নেন। এতে অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ভয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করে।
পরবর্তীতে তারা বিদ্যালয়ের অফিস কক্ষ ও প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে চলে যান। ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে প্রায় এক ঘণ্টা পর তারা এসে তালা খুলে দেন।
ঘটনার পর গাজীপুর ইউনিয়ন বিএনপি জরুরি সভা করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। সভায় উপস্থিত ২২ সদস্য বহিষ্কারের পক্ষে মত দেন এবং বিষয়টি উপজেলা বিএনপিকে জানানো হয়। পরে উপজেলা বিএনপি প্রতিবেদন পর্যালোচনা করে তাদের আজীবন বহিষ্কার করে।
শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ বলেন, শিক্ষার পরিবেশ নষ্ট করার মতো এমন কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক। দলের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);