মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

কয়েকটি দল সচিবালয়ে গিয়ে ডিসি ভাগাভাগি করছে: হাসনাত আবদুল্লাহ

সীমু দা
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল জেলা প্রশাসক (ডিসি) ভাগাভাগি করছে। এতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার। আগামীতে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে। বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করছে দুটি দল। এমনটি চলতে থাকলে জনগণ মেনে নেবে না।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ষড়যন্ত্র হলে বসে থাকবেন না জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আরেকজন ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্র করছেন। তিনি অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষায় ব্রিগেডিয়ার (অব.) আযমীর হাতে ধরে অনুরোধ করছেন। আবার ষড়যন্ত্র হলে আমরা বসে থাকবো না। আমাদের ওপর ট্যাঙ্ক চালিয়ে দমানো যাবে না।’

তিনি অভিযোগ করেন, ‘একটি দল ব্যাংক ও নিজস্ব প্রতিষ্ঠানের কর্মীদের পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছে। স্কুল কমিটি দখল করে শিক্ষকদের নিজেদের দলের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করছে আরেকটি দল।’

নেতাকর্মীদের প্রশাসনিক সহায়তার আশা না করে রাজনীতি করার পরামর্শ দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘নিজেদের পকেটের টাকা দিয়ে দলের জন্য কাজ করতে হবে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ক্ষমতায় না এলেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বৈষম্যের বিরুদ্ধে লড়াই চলবে। অনেকে গুপ্তচর হিসেবে দলে আসবে। তাদের বিষয়ে সচেতন থাকতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By