শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

এশিয়ার দীর্ঘতম গুহায় ৫২টি জায়ান্ট পান্ডার জীবাশ্ম

সীমু দা
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় কুইচৌ প্রদেশের সুইইয়াং কাউন্টির অবস্থিত শুয়াংহ্য গুহায় এখন পর্যন্ত ৫২টি জায়ান্ট পান্ডার জীবাশ্ম পাওয়া গেছে। এতে করে শুয়াংহ্য গুহা এখন বিশ্বে সর্বাধিক পান্ডা জীবাশ্মের স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই তথ্য জানানো হয় শুক্রবারের ২৪তম আন্তর্জাতিক কেভ সায়েন্স এক্সপিডিশনের ফলাফল প্রকাশ সংক্রান্ত সম্মেলনে।

নতুন অভিযানে পাওয়া জীবাশ্মগুলোর মধ্যে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে ৬টি।

কুইচৌ বিজ্ঞান একাডেমির মাউন্টেন রিসোর্স ইনস্টিটিউটের সহযোগী গবেষক ওয়াং তেইউয়ান জানান, ‘শুয়াংহ্য গুহায় অনেক স্তন্যপায়ী প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে, তবে সবচেয়ে উল্লেখযোগ্য হলো জায়ান্ট পান্ডার জীবাশ্ম।’

গবেষকরা জানান, এসব জীবাশ্ম প্রমাণ করে যে প্রায় ১ লাখ বছর আগে থেকে কয়েকশ বছর আগ পর্যন্ত কুইচৌ প্রদেশে পান্ডা ছিল। জীবাশ্মের দাঁতের বিশ্লেষণে দেখা গেছে, অধিকাংশ পান্ডা ছিল কিশোর বা সদ্য পূর্ণবয়স্ক।

সাইটে পাওয়া হাত–পায়ের হাড় ও খুলির জীবাশ্ম বিশ্লেষণ করে বিজ্ঞানীরা পান্ডার দেহের ওজনের বিবর্তন পর্যবেক্ষণ করেছেন। গবেষণায় দেখা গেছে, মধ্য প্লাইস্টোসিন যুগে পান্ডারা তাদের সর্বাধিক ওজনে পৌঁছায়, এরপর ধীরে ধীরে তাদের ওজন কমে এখনকার আকারে আসে।

৪৩৯.৭ কিলোমিটার দৈর্ঘ্যে শুয়াংহ্য গুহা এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম গুহা।

সূত্র: সিএমজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By