বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ঈশ্বরগঞ্জে স্পীড ব্রেকারের দাবিতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

সীমু দা
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
%E0%A6%88%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%80%E0%A6%A1 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে গাছের গুঁড়ি ফেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন উপজেলার মাইজবাগ ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় বিক্ষোভকারীরা ১ ঘণ্ট মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি বিক্ষোভকারীদের স্পীড ব্রেকার স্থাপনের আশ্বাস দিয়ে সড়কে যান চলাাচল স্বাভাবিক করেন।

বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহা সড়কে উপজেলার মাইজবাগ ইউনিয়নের গোরস্থান দারুল ইসলাম মাদরাসা এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে শতশত স্থানীয় শিক্ষার্থী ও বাসিন্দারা অংশ নেন।

স্থানীয় বাসিন্দা ইয়াছিন আহমেদ ও নাঈম বলেন, মাইজবাগ বাজার থেকে বৈরাটি গোরস্থান সংলগ্ন গ্রামীণ ধীতপুর সড়কের মোড় পর্যন্ত এলাকাটি দুর্ঘটনাপ্রবন এলাকায় পরিণত হয়েছে। এখানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল মঙ্গলবার বিকালে বৈরাটি গোরস্থান মাদরাসার সামনে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও ১ জন গুরুতর আহত হন।

তারা আরও জানান, এলাকাটিতে কিছুদিন পরপরেই সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে। তাই মহাসড়কের এই স্থানে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণ করা প্রয়োজন। স্থানীয় নোমান, মাজহারুল, জাহিদুল ইসলাম ও শরিফুল ইসলামসহ কয়েকজন কলেজ ছাত্র বলেন, এই জায়গাটিতে মানুষের মৃত্যুর মিছিল থামছেই না। আমরা এখানে একটি স্পিড ব্রেকার চাই। আশা করি, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে একটি স্পিড ব্রেকার নির্মাণের মাধ্যমে সমস্যা সমাধান করবেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, স্থানীয় বাসিন্দারা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ এলাকায় স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন।খবর পেয়ে আমরা সেখানে দ্রুত উপস্থিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে স্থানীয়দের বুঝিয়ে মহাসড়ক অবরোধ মুক্ত করে দিয়েছি। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By