বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ঈদগাহ মাঠে দুর্বৃত্তদের হামলা, তোরণ ভেঙে চুরমার

সীমু দা
রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন
%E0%A6%88%E0%A6%A6%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B9 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87 %E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব ঘুঘড়াকান্দি গ্রামে ঈদগাহ মাঠে দুর্বৃত্তদের হামলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের আয়োজন ভন্ডুল হয়ে গেছে। এতে শত শত মুসল্লি নির্ধারিত স্থানে ঈদের জামাতে অংশ নিতে না পেরে চরম ভোগান্তিতে পড়েন। আজ রবিবার (২২ মার্চ) স্থানীয় মুসল্লীরা এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতেই ঘুঘরাকান্দি গ্রামের জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। মুসল্লীদের সুবিধার্থে ও ঈদগাঁ মাঠের সৌন্দর্য বৃদ্ধির জন্য তোড়ণ নির্মাণ ও ডেকোরেশনসহ প্রয়োজনীয় সব আয়োজন শেষ করা হয়েছিল। কিন্তু ঈদের দিন শনিবার ভোরে গ্রামবাসী ঈদগাঁ মাঠে এসে দেখেন দুর্বৃত্তরা রাতের আঁধারে মাঠের ভেতরে ঢুকে তোড়ণ ভেঙে রাস্তার ওপর ফেলে রেখেছে। একই সঙ্গে ডেকোরেটরের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে মাঠজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছে। এতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ জামাতের সাথে আদায় করা সম্পূর্ণভাবে ব্যাহত হয়।

এদিকে, এই ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলার সংশ্লিষ্ট ১২নং কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট নয়। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কলসপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন।

এই ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়রা এ ধরনের নাশকতা রোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By