শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

ইসলামাবাদে আত্মঘাতী হামলায় নিহত ১২, দায় স্বীকার পাকিস্তান তালেবানের

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:০০ পূর্বাহ্ন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও সেশন আদালত প্রাঙ্গনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৬ জন। এদের চারজন নারী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) আদালতে অবস্থিত বিচারিক কমপ্লেক্সের বাইরে হামলাটি চালানো হয়। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান (টিটিপি)। তবে হামলার পেছনে ভারতের হাত আছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ এ খবর জানিয়েছে।

ঘটনাস্থলে থাকা নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী আদালত ভবনের প্রবেশমুখে বিস্ফোরণ ঘটায়। ফলে আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, হামলাকারী প্রায় ১২ মিনিট ধরে আদালত ভবনের বাইরে দাঁড়িয়ে ছিলেন। প্রথমে তিনি আদালতের ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হলে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় আহতদের খোঁজখবর নিতে হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

এই বিস্ফোরণ ছিল প্রায় তিন বছরের মধ্যে ইসলামাবাদে প্রথম বড় ধরনের সন্ত্রাসী হামলা।

হামলার সময় ইসলামাবাদে একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠান চলছিল। এর মধ্যে ইন্টার-পার্লামেন্টারি স্পিকার্স কনফারেন্স এবং ষষ্ঠ মারগাল্লা সংলাপ অন্যতম। এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের অংশগ্রহণে একটি ত্রিদেশীয় ক্রিকেট সিরিজও চলছিল, যার একটি ম্যাচ মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হয়।

পরে এক বিবৃতিতে পাকিস্তান তালেবান জানায়, ইসলামাবাদের বিচারিক কমিশনকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। পাকিস্তানের ‘অইসলামি আইনে’ যেসব বিচারক, আইনজীবী ও কর্মকর্তা রায় দেন, তাদের লক্ষ্য করা হয়েছে। দেশটিতে ‘শরিয়াহ আইন’ বাস্তবায়ন না করা হলে আরও হামলা চালানো হবে।

হামলার ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও ক্ষমতাসীন জোটের নেতারা মঙ্গলবারই প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক করেন।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোর তীব্র নিন্দা জানানো হয় এবং বলা হয়, ‘এই হুমকি সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযান চলবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By