শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা সম্ভব নয় : ইরান

সীমু দা
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:২৯ অপরাহ্ন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কোনও ধরনের সহযোগিতা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন, মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি বজায় রাখা এবং আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপ অব্যাহত রাখলে সহযোগিতা অসম্ভব বলেও মন্তব্য করছেন তিনি। সোমবার (৩ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এমন মন্তব্য করেন খামেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খামেনির এই বক্তব্য এসেছে এমন সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে।

সংবাদমাধ্যমকে খামেনি  আরও বলেন, “মার্কিনরা মাঝে মাঝে বলে তারা ইরানের সঙ্গে সহযোগিতা করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত ইসরায়েলকে সমর্থন করবে, অঞ্চলে সামরিক ঘাঁটি রাখবে এবং হস্তক্ষেপ করবে, ততদিন ইরানের সঙ্গে তাদের সহযোগিতা সম্ভব নয়।”

গত অক্টোবরে ট্রাম্প বলেছিলেন,তেহরান প্রস্তুত হলে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চুক্তি করতে প্রস্তুত। তিনি বলেন, “বন্ধুত্ব ও সহযোগিতার হাত ইরানের জন্য খোলা রয়েছে।”

ইরান ও যুক্তরাষ্ট্র এর আগে পাঁচ দফা পরমাণু আলোচনা করেছে। এর পর জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ শুরু হয়। সেই সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে গুরুত্বপূর্ণ ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

উভয় পক্ষের আলোচনায় বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রসঙ্গ। পশ্চিমা শক্তিগুলো চায় এই মাত্রা শূন্যে নামিয়ে আনতে, যাতে অস্ত্র তৈরির ঝুঁকি পুরোপুরি দূর করা যায়। কিন্তু তেহরান এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By