শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ার মসজিদে বিস্ফোরণের ঘটনায় হামলার আলামত

সীমু দা
শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন

ইন্দোনেশিয়ার মসজিদে বিস্ফোরণের ঘটনায় সম্ভাব্য হামলার আলামত পেয়েছেন তদন্তকারীরা পুলিশ। দেশটির পুলিশ প্রধান লিসতিও সিগিত প্রাবোও শনিবার বলেছেন, ঘটনাস্থলে বিস্ফোরক গুড়া সদৃশ পদার্থ পাওয়া গেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্তে বিস্ফোরক পদার্থের সম্ভাব্য গুঁড়া পাওয়া গেছে বলে শনিবার জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান। তিনি আরও জানান, সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে সেরে উঠছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছি। কিছু লিখিত উপকরণ এবং গুঁড়া ঘটনাস্থলে পাওয়া গেছে, যা বিস্ফোরণের কারণ হতে পারে। আমরা এখন সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য পদ্ধতিতে তথ্য সংগ্রহ করছি।

শুক্রবার জুমার নামাজের সময় রাজধানী জাকার্তার এক স্কুল প্রাঙ্গণের ওই মসজিদে বিস্ফোরণে অর্ধশতের বেশি মানুষ আহত হয়েছিলেন। কর্মকর্তারা এখন ঘটনাটিকে সম্ভাব্য হামলা বলেও বিবেচনা করছেন। ইতোমধ্যে ১৭ বছর বয়সি এক শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অবশ্য হামলার কারণে সন্দেহভাজন নিজেও আহত হয়েছেন। লিসতিও জানান, মসজিদের পাশের স্কুলের ওই শিক্ষার্থী শুক্রবার অস্ত্রোপচারের পর এখন সেরে উঠছে।

তিনি বলেন, সন্দেহভাজনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাকে জিজ্ঞাসাবাদ করলে তদন্তে আমাদের সহায়তা করবে বলে আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By