বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ইনোভেশনের মাধ্যমে নতুন কর্মসংস্থান সম্ভব: এনইউবি ভিসি

সীমু দা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:২১ পূর্বাহ্ন
%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AD%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%AC %E0%A6%8F%E0%A6%A8%E0%A6%87%E0%A6%89%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) অ্যাক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এমন উদ্যোগের প্রশংসা করেন।

ভাইস চ্যান্সেলর বলেন, ইনোভেশন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা জীবনকে সফল করে। আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও অনেকটাই ঐতিহ্যভিত্তিক। অন্যদিকে বিদেশের শিক্ষা ব্যবস্থায় ক্লাসগুলো অনেক বেশি ইনোভেটিভ। সময় এসেছে মানসিকতা পরিবর্তনের। প্রতিবছর আমাদের দেশে লাখ লাখ গ্রাজুয়েট বের হচ্ছে, কিন্তু সে তুলনায় মার্কেটে পর্যাপ্ত চাকরি নেই। ইনোভেশনের মাধ্যমেই নতুন জব সৃষ্টি করা সম্ভব।

তিনি আরও বলেন, শুধু প্রডাক্ট ইনোভেশনে ফোকাস করলে হবে না, আমাদের প্রসেস ইনোভেশনের দিকেও গুরুত্ব দিতে হবে। ইনোভেশন আমাদের লাইফ লাইন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ উন্মুক্তভাবে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, আইডিয়া হলো আতুর ঘর। আইডিয়াকে বাস্তব কাজে পরিণত করতে হবে। প্রকৃত সমস্যার ওপর ফোকাস করতে হবে এবং সেই আইডিয়াটি মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে জানতে হবে। তারা ইনোভেশনে ভাবনার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ফান্ডিং প্রসেস, আইডিয়ার সফলতা ও ব্যর্থতা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিয়া), আইসিটি ডিভিশন, বাংলাদেশ সরকার আয়োজিত এই প্রোগ্রামে ক্যাম্পাস পার্টনার হিসেবে ছিল নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। প্রোগ্রামে এনইউবির নির্বাচিত ১০০ শিক্ষার্থী এবং ৩টি স্টার্ট-আপ টিমের ৯ জন শিক্ষার্থী স্টার্ট-আপ পিচিংয়ে অংশ নেন। অনুষ্ঠানে জানানো হয়, আইডিয়া প্রকল্পের আওতায় নির্বাচিত স্টার্টআপগুলোর জন্য প্রি-সিড ফান্ডিং হিসেবে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্প, আইসিটি ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি ও প্রজেক্ট ডিরেক্টর মুর্তজা জুলকার নাঈন নোমান, ডেপুটি সেক্রেটারি ও ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম খান এবং সিনিয়র কনসালট্যান্ট ও হেড অব অপারেশন সিদ্ধার্থ গোস্বামী।

স্টার্ট-আপ পিচিং সেশনের শেষে নির্বাচিত দলগুলোর মধ্যে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By