বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের পরিচয় গুপ্ত রেখে দেড় মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থান তরুণীর মোটরসাইকেলে কড়াকড়ি, নিয়ন্ত্রণহীন অটোরিকশা নিয়ে নীরবতা কেন? ইরানে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা ২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ঢাকাসহ ১৮ জেলার জন্য সতর্কবার্তা জারি নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? মে মাস জুড়ে তাপমাত্রা নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ নতুন পে-স্কেলে মূল বেতনের কত শতাংশ বৃদ্ধি পাবে কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আশুলিয়ায় যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক

সীমু দা
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AF%E0%A7%8C%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

ঢাকার সাভারের আশুলিয়ায় ৭ বছরের এক মাদ্রাসার শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে ইলিয়াচ নামে এক মাদ্রাসার শিক্ষককে আটক করেছেন থানা পুলিশ।

‎বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট সিনসিন মোড় এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। এরআগে মঙ্গলবার বিকালে ওই মাদ্রাসায় এই ঘটনা বলে এমন অভিযোগ ভুক্তভোগীর স্বজনদের।

‎আটককৃত মোহাম্মদ ইলিয়াচ ময়মনসিংহ জেলার পূর্বতলা থানার কুকলা গ্রামের আব্দুল হালিমের ছেলে।অভিযুক্ত আশুলিয়ার দক্ষিণ গাজিরচট সিনসিন মোড় এলাকায় ওই মাদ্রাসায় শিক্ষকতা করেন। অন্যদিকে যৌন হয়রানীর শিকার শিশু তার চাচা আলামিনের বাসায় থেকে ওই মাদ্রাসায় ১ম শ্রেনীতে পড়াশুনা করে।

‎ভুক্তভোগী শিক্ষার্থী শিশুর স্বজনেরা জানান, আমাদের সন্তানের বাবা বিদেশ থাকেন। তার মা গ্রামের বাড়ীতে থাকে। এখানে চাচার বাসায় থেকে চাচার মেয়ের সাথে একত্রে ওই মাদ্রাসায় পড়াশোনা করে। প্রতিদিনের ন্যায় সে বিকালে ক্লাস শেষে বাসায় আসে এবং খাটের একপাশে বসে কান্না করছিলো।

এমন সময়ে তার চাচী এসে কান্না করার কারণ জানতে চাইলে সে তার চাচীকে সব ঘটনা খুলে বলে। তার কাছ থেকে জানাতে পারি যে, বুধবার বিকেলে উক্ত মাদ্রাসায় ঘুমন্ত অবস্থায় মাদ্রাসা শিক্ষক ইলিয়াচ তাকে কৌঁশলে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় এবং নানা প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করে। পরে আমরা জানতে পেরে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানাই।

এরপরে এবিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ সমাধান করার চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাকে থানায় নিয়ে যায়। আমরা এর সুষ্ঠু বিচার চাই, যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে।

এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By