২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোববার (১২ জুলাই) সকালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। গুরুত্বপূর্ণ এই লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। এরই মধ্যে ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে পূর্বাভাস প্রকাশ করেছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার।
২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে করা বিশ্লেষণে পরিষ্কারভাবে ফেবারিট হিসেবে এগিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনাকে। অপ্টার পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭ দশমিক ১ শতাংশ।
অন্যদিকে একই বিশ্লেষণে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ১৮ দশমিক ৭ শতাংশ। আর ২৪ দশমিক ২ শতাংশ ক্ষেত্রে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে লড়াই গড়াবে অতিরিক্ত সময়ে।
সামগ্রিক হিসাবেও সেমিফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে লিওনেল মেসির দল। অপ্টার সিমুলেশন অনুযায়ী, শেষ চারে জায়গা করে নিয়ে শিরোপা রক্ষার মিশন চালিয়ে যাওয়ার সম্ভাবনা আর্জেন্টিনার ৬৯ দশমিক ৪ শতাংশ।
অন্যদিকে সুইজারল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হয়েছে ৩০ দশমিক ৬ শতাংশ। কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে শেষ চারে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা নরওয়ে।
তবে পরিসংখ্যান আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও নকআউট পর্বের ফুটবলে যেকোনো মুহূর্তে সমীকরণ বদলে যেতে পারে। তাই মাঠের লড়াইটিই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোন দল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);