বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

আর্জেন্টিনার ম্যাচে পর্তুগালের বিতর্কিত রেফারিকে দায়িত্ব দিল ফিফা

সীমু দা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন
%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%BE

আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পর্তুগালের রেফারি হোয়াও পিনহেইরো। কানসাস সিটিতে শনিবার রাত ১০টায় শুরু হবে এই ম্যাচ।

গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের ম্যাচ পরিচালনা করেছিলেন এই রেফারি। তবে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করবেন প্রথমবারের মতো। উয়েফার বিভিন্ন প্রতিযোগিতায় তার আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকলেও, গত চ্যাম্পিয়নস লিগে একটি বড় বিতর্কে জড়িয়েছিলেন তিনি।

৩৮ বছর বয়সী এই রেফারির জন্ম ভিলা নোভা দে ফামালিকাওয়ে। ইউরোপীয় রেফারিংয়ে তিনি একজন পরিচিত মুখ। ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে অভিষেক হয় তার। 

এবারই প্রথম বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন তিনি এবং ইতিমধ্যে বেশ কিছু ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে সুইজারল্যান্ড ও বসনিয়ার ম্যাচেও ছিলেন তিনি, যেখানে সুইজারল্যান্ড ৪-১ গোলে জিতেছিল। ওই ম্যাচে তিনটি হলুদ কার্ড এবং সেন্টার ব্যাক তারিক মুহারেমোভিচকে একটি লাল কার্ড দেখিয়েছিলেন তিনি। এছাড়া শেষ বত্রিশে কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও ছিলেন, সেখানে দুটি কার্ড দেখান তিনি।

মহাদেশীয় পর্যায়ে তার ক্যারিয়ারের বড় অংশই কেটেছে উয়েফা আয়োজিত প্রতিযোগিতায়। ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয় তার। এরপর থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন তিনি, যার মধ্যে নকআউট পর্বের ম্যাচও রয়েছে।

তার সাম্প্রতিক ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল গত চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ ও পিএসজির সেমিফাইনালের দ্বিতীয় লেগে। সে ম্যাচে তার প্রতি স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল। প্রথমার্ধের ৩০ মিনিটে ফরাসি দল ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় বায়ার্নের হয়ে একটি পেনাল্টির দাবি ওঠে।

বক্সের ভেতর হাত লাগিয়েছিলেন তারই স্বদেশী খেলোয়াড় খেলোয়াড় জোয়াও নেভেস। তবে পেনাল্টি দেননি রেফারি, ভিএআরও তাকে রিভিউর জন্য ডাকেনি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল বায়ার্নের পুরো ডাগআউট।

তবে তার আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ, শুরু হয়েছিল ২০১৬ সালে। গত আগস্টে পিএসজি ও টটেনহামের সুপার কাপ ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেই ম্যাচে চারটি হলুদ কার্ড দেখিয়েছিলেন এবং তেমন কোনো বিতর্কে জড়াননি।

শনিবারের ম্যাচে তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন একই দেশের ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন কানাডার ড্রু ফিশার।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By