বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২

আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম

সীমু দা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%96%E0%A7%81%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রশাসনকে দায়ী করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সমাবেশে হামলা চালিয়ে নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনার অংশ হিসেবেই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের পর তিনি এসব অভিযোগ করেন। এর আগে রাত পৌনে ১০টার দিকে সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সমাবেশে তখন বক্তব্য দিচ্ছিলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। বিস্ফোরণের পর নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেককে ছোটাছুটি করতে দেখা যায়। এ সময় নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

ঘটনার পর বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি দাবি করেন, প্রশাসনের সহায়তায় এনসিপির চলমান পদযাত্রা ও রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।

তিনি বলেন, “কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? স্পষ্টভাবে আমাদের খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে।”

পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সমাবেশের দায়িত্বে থাকা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে জানতে চান কেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল এবং কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন তিনি।

বিস্ফোরণে এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করে তিনি দ্রুত বিচার দাবি করেন। নির্ধারিত সময়ের মধ্যে বিচার না হলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারিও দেন।

নাহিদ ইসলাম বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে এনসিপির অবস্থান অব্যাহত থাকবে। ভয়ভীতি ও হামলা উপেক্ষা করে দলের পদযাত্রা এবং জুলাই আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে বলেও ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবো, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবো, সীমান্ত সুরক্ষা ও তরুণদের কর্মসংস্থানের দাবি আদায় করবো।”

বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির এই নেতা।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By