বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

আবারও কাঁপল মিয়ানমার, ২৪ ঘণ্টায় দুই দফা ভূমিকম্প

সীমু দা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
%E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80 %E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%95%E0%A7%87%E0%A6%81%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A0%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%8F%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী, শনিবার (১১ জুলাই) ভোরে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভারতীয় সময় রাত ১২টা ২০ মিনিটে হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৯০ কিলোমিটার গভীরে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় দেশটিতে ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রায় ১০০ কিলোমিটার গভীরে।

ভৌগোলিক অবস্থানের কারণে মিয়ানমার বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি চারটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত। এছাড়া প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার দীর্ঘ সাগাইং ফল্ট দেশটির মধ্য দিয়ে বিস্তৃত থাকায় বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি আরও বেড়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, সাগাইং, মান্দালয়, বাগো এবং ইয়াঙ্গুনসহ ঘনবসতিপূর্ণ বেশ কয়েকটি অঞ্চল এই ফল্টের প্রভাবে উচ্চ ঝুঁকিতে রয়েছে। যদিও ইয়াঙ্গুন ফল্টলাইন থেকে তুলনামূলক দূরে, তবুও জনঘনত্ব বেশি হওয়ায় বড় ধরনের ভূমিকম্প সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।

উল্লেখ্য, ১৯০৩ সালে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প ইয়াঙ্গুনে আঘাত হেনেছিল।

তাৎক্ষণিকভাবে সর্বশেষ দুই দফা ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By