শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধের’ হুমকি পাকিস্তানের

সীমু দা
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা মোহাম্মদ আসিফ সতর্ক করেছেন, ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধ’ শুরু হতে পারে। তবে তিনি আশাবাদী যে আফগানিস্তান শান্তি চায়। শনিবার (২৫ অক্টোবর) থেকে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হওয়া এই বৈঠক রবিবার পর্যন্ত চলবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর সম্প্রতি দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এই আলোচনার উদ্দেশ্য হলো দোহা চুক্তির আওতায় যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে কার্যকর রাখার একটি স্থায়ী প্রক্রিয়া নির্ধারণ করা।

খাওয়াজা আসিফ জানান, গত চার থেকে পাঁচ দিন ধরে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে। তিনি বলেন, “আমাদের সামনে দুটি পথ— চুক্তি না হলে খোলা যুদ্ধ, তবে আমি দেখেছি তারা শান্তি চায়।”

চলতি মাসের শুরুতে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছিল। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের দমন করছে না তালেবান সরকার। এরপর পাকিস্তান সীমান্তের ওপারে বিমান হামলা চালায় এবং দুই পক্ষের মধ্যে ভারী গোলাগুলি হয়। এতে বহু লোক প্রাণ হারায়। সংঘর্ষের পর গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলো বন্ধ হয়ে গেছে এবং এখনও তা খোলা হয়নি।

ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধে পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে। তবে তালেবান এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সামরিক অভিযান আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By