মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ
সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় সেই ওসি প্রত্যাহার লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, দিশেহারা তিন শত শ্রমিক! কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উইলিয়ামসন

সীমু দা
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%89%E0%A6%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%A8

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবং দলের অন্যতম প্রধান ব্যাটার কেইন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনটি ফরম্যাটেই দীর্ঘ সময় ধরে নিউজিল্যান্ডের সেরা ব্যাটারদের একজন হিসেবে খ্যাতি অর্জন করা এই কিংবদন্তি এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্পোর্টসের এক প্রতিবেদনের সূত্রে শুক্রবার (১২ জুন) এ তথ্য প্রকাশিত হয়।

উইলিয়ামসনের এই ঘোষণার মাধ্যমে তার ১৬ বছরের উজ্জ্বল আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাটে মিলিয়ে তিনি ৩৭৮টি ম্যাচ খেলেছেন।

তিনি নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে স্বীকৃত। তিন ফরম্যাটে তার মোট রান ১৯,৩৪৬, সঙ্গে রয়েছে ৪৮টি সেঞ্চুরি এবং ৬টি ডাবল সেঞ্চুরি।

২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের অধিনায়কত্ব পালন করেছেন উইলিয়ামসন। তার নেতৃত্বে দল দুটি আইসিসি বিশ্বকাপ ফাইনালে খেলে এবং ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।

উইলিয়ামসন বলেছেন, “আমি বেশ কিছুদিন ধরেই এ বিষয়ে চিন্তাভাবনা করছিলাম, তবে শেষ কয়েক দিনে বুঝতে পেরেছি যে এটি সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আমার সবসময়ই এক তীব্র আগ্রহ ও ক্ষুধা ছিল এবং নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচে আমি সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছি, এটি ভেবে আমি গর্বিত।”

তিনি আরও বলেন, “এর চেয়ে কম কিছু দিয়ে খেলা চালিয়ে যাওয়া ঠিক হতো না। নিজস্ব সিদ্ধান্ত নিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়।”

নিউজিল্যান্ড দলের ভবিষ্যৎ নিয়ে উইলিয়ামসন আশাবাদী, “এই দল যে পথে এগোচ্ছে, তা অত্যন্ত ইতিবাচক। এখানে প্রচুর প্রতিভা রয়েছে এবং বিশেষ কিছু করার তীব্র আকাঙ্ক্ষা আছে। আমি এই দলকে ভালোবেসেছি এবং এতদিনের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। এটি সবসময় আমার হৃদয়ের কাছে থাকবে।”

এর আগে, গত বছরের নভেম্বরেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন উইলিয়ামসন।

২০১৫ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার এবং ২০১৯ সালের বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন উইলিয়ামসন। পাশাপাশি রেকর্ড চারবার ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিতেছেন।

হঠাৎ এই অবসরের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের বাকি অংশে তাকে আর পাচ্ছে না নিউজিল্যান্ড। তার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সেটি এখন জানানো হয়নি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By