মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ
সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় সেই ওসি প্রত্যাহার লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, দিশেহারা তিন শত শ্রমিক! কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান

আদ্-দ্বীন হাসপাতালের সেবা বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে প্রাণ গেল বৃদ্ধের

সীমু দা
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
আদ্ দ্বীন হাসপাতালের সেবা বন্ধ ডায়ালাইসিস না পেয়ে প্রাণ গেল বৃদ্ধের

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ থাকার কারণে নির্ধারিত সময়ে ডায়ালাইসিস করাতে না পেরে কামাল মিয়া (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

মৃত কামাল মিয়া রাজধানীর খিলগাঁওয়ের আদর্শবাগ আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘ দেড় বছর ধরে তিনি এই হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস করাচ্ছিলেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ শনিবার কামাল মিয়ার ডায়ালাইসিসের পূর্বনির্ধারিত সময় বা শিডিউল ছিল। কিন্তু হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় স্বজনরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তখন হাসপাতাল থেকে সেবা দিতে অপারগতা প্রকাশ করা হয়। এ সময় বিকল্প হিসেবে সরকার নির্ধারিত অন্য ছয়টি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে অন্য কোথাও নেওয়ার আগেই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহতের স্ত্রী সাংবাদিকদের বলেন, আমার স্বামী নিয়মিত ডায়ালাইসিস পাচ্ছিলেন। আজ সেবা চালু থাকলে তাকে এভাবে মরতে হতো না। (হাসপাতালে) ছয়টি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট সংকটে আজ আমার স্বামীও চলে গেলেন। ওই ছয় শিশুর ঘটনার জেরে আমার আরও দুটি সন্তান আজ এতিম হলো।

বিকল্প হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ পাননি উল্লেখ করে তিনি আরও বলেন, কর্তৃপক্ষ আমাদের ছয়টি হাসপাতালের তালিকা দিয়েছিল ঠিকই, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার মতো সময়টুকু আমরা পাইনি। তার আগেই সব শেষ হয়ে গেছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By