বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগুনে পুড়ে ছাই স্বপ্ন, চরফ্যাশনে নিঃস্ব ৫ ব্যবসায়ী

সীমু দা
সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A8 %E0%A6%9A%E0%A6%B0%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%83%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC %E0%A7%AB %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80

ভোলার চরফ্যাশন উপজেলার বজলু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান। আগুনের লেলিহান শিখায় শেষ হয়ে গেছে বহু বছরের পরিশ্রমে গড়ে তোলা স্বপ্ন। এক রাতেই পথে বসেছেন কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী।

সোমবার (২৩ মার্চ) ভোর রাত ৪টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের বজলু বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গভীর রাতে হঠাৎ আগুনের শিখা দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে আগুন ভয়ংকর রূপ নিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, কিছুই করার সুযোগ পাননি কেউ।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের উৎপত্তি। মুহূর্তের মধ্যেই মা কসমেটিক, শরিফ স্টোর, মুন্সি স্টোর, মিরাজ স্টোর ও জাকির স্টোর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিরাজ বলেন, ’এক রাতেই সব শেষ হয়ে গেল। এই দোকানটাই ছিল আমার পরিবারের একমাত্র অবলম্বন। এখন কীভাবে সংসার চালাবো, কিছুই বুঝতে পারছি না।’

আরেক ব্যবসায়ী শরিফ বলেন, ’কষ্ট করে একটু একটু করে দোকানটা দাঁড় করিয়েছিলাম। আগুন সব কেড়ে নিলো। আমরা এখন পুরোপুরি নিঃস্ব। সরকারের সাহায্য ছাড়া ঘুরে দাঁড়ানো কঠিন।’

ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, দোকানের মালামাল ও স্থাপনা মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। হঠাৎ এমন বিপর্যয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন এবং দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ জানান, রাত ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসাব করা হয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন জানিয়েছেন, ঘটনাটি প্রশাসনের নজরে এসেছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By