মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

অবাধে ভু গর্ভের পানি উত্তোলন, শঙ্কায় নারায়ণগঞ্জ

সীমু দা
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৪:২২ অপরাহ্ন
%E0%A6%85%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%AD%E0%A7%81 %E0%A6%97%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8 %E0%A6%B6%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A3%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C

নারায়ণগঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য ডাইং কারখানায় প্রতিদিন ভূগর্ভ থেকে অবাধে পানি উত্তোলন করা হচ্ছে। এতে ভূগর্ভস্থ পানির ওপর বাড়ছে চাপ। ফলে আশঙ্কাজনক হারে নিচে নেমে যাচ্ছে পানির স্তর।


শিল্পাঞ্চল অধ্যুষিত নারায়ণগঞ্জে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কলকারখানা, ঘনবসতি ও শত শত বহুতল ভবনের কারণে এমনিতেই পানির চাহিদা দিন দিন বাড়ছে। এর মধ্যে বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ডাইং কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমে বিপুল পরিমাণ ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হচ্ছে। এতে পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রতিবছর মার্চ মাসে ভূগর্ভস্থ সুপেয় পানির স্তর নির্ণয় বা পরিমাপ করা হয়। তাদের সমীক্ষা অনুযায়ী, দেশে প্রতিবছর গড়ে প্রায় এক ফুট করে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে। তবে নারায়ণগঞ্জের পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি উদ্বেগজনক। এ জেলায় প্রতিবছর গড়ে দুই থেকে তিন ফুট পর্যন্ত পানির স্তর নিচে নেমে যাচ্ছে বলে সংশ্লিষ্টদের তথ্যে উঠে এসেছে।


নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর, কাশিমপুরসহ আশপাশের এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর সবচেয়ে বেশি নিম্নমুখী বলে জানা গেছে।


সরেজমিনে দেখা গেছে, এসব এলাকায় গড়ে ওঠা অধিকাংশ ডাইং কারখানার পানির চাহিদা মেটানো হচ্ছে ভূগর্ভস্থ পানি উত্তোলনের মাধ্যমে। প্রতিদিন বিপুল পরিমাণ পানি উত্তোলনের ফলে ভূগর্ভস্থ পানির ওপর ব্যাপক চাপ তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে পানির স্তরের ওপর। ধীরে ধীরে আরও নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর।


স্থানীয়দের আশঙ্কা, এভাবে নির্বিচারে ভূগর্ভস্থ পানি উত্তোলন অব্যাহত থাকলে ভবিষ্যতে নিরাপদ পানির সংকট আরও তীব্র হতে পারে। পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপরও এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।


ভূতত্ত্ববিদদের মতে, ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ার বিষয়টি পরিবেশগত ভারসাম্যের জন্য উদ্বেগের। দীর্ঘদিন ধরে অতিরিক্ত পানি উত্তোলন অব্যাহত থাকলে ভূমির স্থিতিশীলতা ও ভূ-প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।


তাই ভূগর্ভস্থ পানির নির্বিচার উত্তোলন নিয়ন্ত্রণ, শিল্পকারখানায় বিকল্প পানির উৎস ব্যবহারের ব্যবস্থা এবং পানির স্তর নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By