বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে CSR ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে আত্মসাতের অর্থের পরিমাণ ১৭৬ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটির অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা বিপুল পরিমাণ অর্থ এবং এসব অর্থের লেনদেনে সম্ভাব্য অনিয়মের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে আদালতের মাধ্যমে ট্রাস্টের বিভিন্ন ব্যাংক হিসাবের লেনদেনও অবরুদ্ধ করা হয়।
দুদকের অনুসন্ধানে বিভিন্ন ব্যাংক থেকে ট্রাস্টের নামে CSR ফান্ড হিসেবে অর্থ দেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হয়। এরই ধারাবাহিকতায় ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমার বাঙলা/ রাব্বি