বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:৫২ পূর্বাহ্ন
%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E2%80%98%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE

ঢালিউড তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতার নানা মুহূর্ত প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। তেমনি চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার মধ্যকার স্নেহ-ভালোবাসার প্রকাশও মুগ্ধ করেছে নেটিজেনদের। ছোট বোনতুল্য সহশিল্পী ভাবনার জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন শুভেচ্ছাবার্তা দিয়েছেন পূর্ণিমা।


শুভেচ্ছা বার্তায় ভাবনার প্রশংসা করে পূর্ণিমা লেখেন, ‘আমার সবচেয়ে প্রিয় বোন আশনা হাবিব ভাবনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। বিরল প্রতিভা, মার্জিত সৌন্দর্য আর সুন্দর একটি মনের অসাধারণ সংমিশ্রণ তুমি। তোমার আবেগ ও নিষ্ঠা চারপাশের মানুষকে অনুপ্রাণিত করে। আমি বিশ্বাস করি, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিকে তোমার দেওয়ার এখনও অনেক কিছু বাকি।’


ছোট বোনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি আরও লেখেন, ‘তোমার জীবনে সুখ, সাফল্য, সুস্বাস্থ্য ও অফুরন্ত আনন্দ কামনা করি। তুমি যেন আরও উজ্জ্বল হয়ে ওঠো এবং তোমার সব স্বপ্ন পূরণ করতে পারো। আবারও শুভ জন্মদিন। এভাবেই আলো ছড়িয়ে যাও।’


জ্যেষ্ঠ সহশিল্পীর এমন আন্তরিক বার্তার জবাব দিতে দেরি করেননি আশনা হাবিব ভাবনাও। পূর্ণিমার পোস্টের মন্তব্যে তিনি লেখেন, ‘আপুউউউ… আমি তোমাকে অনেক ভালোবাসি! তোমার প্রতিটি শব্দ আমার কাছে অনেক মূল্যবান। কারণ তুমি আমাদের হৃদয়ের রানী।’


শোবিজ অঙ্গনের দুই জনপ্রিয় তারকার এই আন্তরিক কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও বেশ সাড়া ফেলেছে। কমেন্টে অনেকেই তাদের প্রতি ভালোবাসা, শুভেচ্ছা ও প্রশংসা জানিয়েছেন।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By