সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পরিবহন কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার, আরও গ্রেপ্তার ১০

সীমু দা
রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%A7%E0%A7%A6

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন এলাকায় ডিডিএন নামক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘটিত সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের পরিবহন কাজে অ্যাম্বুলেন্স ব্যবহারের তথ্য পেয়েছে পুলিশ৷ গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও র‍্যাব-৭ পৃথক অভিযানে এই ঘটনায় অ্যাম্বুলেন্স চালকসহ আরও ১০ জনকে গ্রেফতার করেছে৷

চকবাজার থানা পুলিশ জানিয়েছে, সেদিনের ঘটনায় অংশ নেয়া হামলাকারীদের বহনকারী গাড়িটি (অ্যাম্বুলেন্স) চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকা থেকে জব্দ করা হয়েছে৷ একই সময় অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্স চালক মোঃ মহিউদ্দিন (৩১) কে গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃত মহিউদ্দিন রাউজানের ১২ নং উরকিরচর ইউনিয়নের মৃত মোঃ শরিকের ছেলে৷

এদিকে রবিবার (১৯ জুলাই) র‌্যাব-৭(চট্টগ্রাম) বিশেষ অভিযান পরিচালনা করে সিসিটিভি ফুটেজে সনাক্তকৃত মামলার ঘটনার সাথে জড়িত আরো ৯ জন আসামীকে ঘটনায় ব্যবহৃত ৪টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে৷ আজ র‍্যাব-৭ আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ তুহিন (২২), পিতা-মৃত মোঃ করিম, আকবর হোসেন (৩৮), পিতা-মৃত মাহমুদ আলী, মোঃ আব্দুল মুমিন (৩০), পিতা-মৃত সাত্তার আলী, রোহেন মিয়া প্রকাশ মাইক্যাল (৩১), পিতা-আব্দুল কাইয়ুম, মোঃ মাসাদ মিয়া (২৭), পিতা-সাত্তার , মোঃ দিদার মিয়া (২২), পিতা-মোঃ ছেরাগ আলী, মোঃ সানজাত হাসান (১৮), পিতা-আবুল হোসেন, সৈরত হোসেন (১৮), পিতা-গোলাম কিবরিয়া, মোঃ সাইফুদ্দিন (৩২), পিতা-বদিউল আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, দেশ জুড়ে আলোচিত ২ কোটি টাকা চাঁদা দাবীতে “ডিজিটাল ডট নেট (ডিডিএন)” নামক প্রতিষ্ঠানে সন্ত্রাসী গ্রুপের হামলা, ভাংচ্যুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত সর্বমোট ২২ জন আসামীকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ, সিএনপি’র একাধিক টিম ও র‍্যাব-৭।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By