চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন এলাকায় ডিডিএন নামক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘটিত সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের পরিবহন কাজে অ্যাম্বুলেন্স ব্যবহারের তথ্য পেয়েছে পুলিশ৷ গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও র্যাব-৭ পৃথক অভিযানে এই ঘটনায় অ্যাম্বুলেন্স চালকসহ আরও ১০ জনকে গ্রেফতার করেছে৷
চকবাজার থানা পুলিশ জানিয়েছে, সেদিনের ঘটনায় অংশ নেয়া হামলাকারীদের বহনকারী গাড়িটি (অ্যাম্বুলেন্স) চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকা থেকে জব্দ করা হয়েছে৷ একই সময় অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্স চালক মোঃ মহিউদ্দিন (৩১) কে গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃত মহিউদ্দিন রাউজানের ১২ নং উরকিরচর ইউনিয়নের মৃত মোঃ শরিকের ছেলে৷
এদিকে রবিবার (১৯ জুলাই) র্যাব-৭(চট্টগ্রাম) বিশেষ অভিযান পরিচালনা করে সিসিটিভি ফুটেজে সনাক্তকৃত মামলার ঘটনার সাথে জড়িত আরো ৯ জন আসামীকে ঘটনায় ব্যবহৃত ৪টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে৷ আজ র্যাব-৭ আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ তুহিন (২২), পিতা-মৃত মোঃ করিম, আকবর হোসেন (৩৮), পিতা-মৃত মাহমুদ আলী, মোঃ আব্দুল মুমিন (৩০), পিতা-মৃত সাত্তার আলী, রোহেন মিয়া প্রকাশ মাইক্যাল (৩১), পিতা-আব্দুল কাইয়ুম, মোঃ মাসাদ মিয়া (২৭), পিতা-সাত্তার , মোঃ দিদার মিয়া (২২), পিতা-মোঃ ছেরাগ আলী, মোঃ সানজাত হাসান (১৮), পিতা-আবুল হোসেন, সৈরত হোসেন (১৮), পিতা-গোলাম কিবরিয়া, মোঃ সাইফুদ্দিন (৩২), পিতা-বদিউল আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, দেশ জুড়ে আলোচিত ২ কোটি টাকা চাঁদা দাবীতে “ডিজিটাল ডট নেট (ডিডিএন)” নামক প্রতিষ্ঠানে সন্ত্রাসী গ্রুপের হামলা, ভাংচ্যুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত সর্বমোট ২২ জন আসামীকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ, সিএনপি’র একাধিক টিম ও র্যাব-৭।
বাপ্পি/সা.এ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);