বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

২ সূত্রেই মিলল সন্ধান, ৪৫ বছর পর যেভাবে ধরা পড়লেন মোজাফফর

সীমু দা
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন
%E0%A7%A8 %E0%A6%B8%E0%A7%82%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%87 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%B2 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8 %E0%A7%AA%E0%A7%AB %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8

দীর্ঘ ৪৫ বছর পরিচয় গোপন করে পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর (অব.) মো. মোজাফফর হোসেন। রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, মোজাফফর হোসেনকে শনাক্ত ও গ্রেপ্তার করতে দীর্ঘ সময় ধরে গোপন অনুসন্ধান চালায় ডিবির একটি বিশেষ দল। তদন্তের শুরুতে তাদের হাতে ছিল মাত্র দুটি গুরুত্বপূর্ণ সূত্র—মোজাফফরের নাকের নিচে থাকা একটি জন্মদাগ বা কালো তিল এবং তার মেয়ে একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত।

এই দুই সূত্রকে কেন্দ্র করেই গোয়েন্দারা তদন্ত এগিয়ে নেন। কয়েক মাস ধরে মেয়ের কর্মস্থল ও চলাচলের ওপর নজরদারি চালিয়ে সম্ভাব্য বাসার অবস্থান নিশ্চিত করা হয়। এরপর বনানী ডিওএইচএসের ওই বাসার ওপর গোপনে নজরদারি চালিয়ে নিশ্চিত হন যে, সেখানেই ছদ্মবেশে বসবাস করছেন বহু বছর ধরে পলাতক থাকা মোজাফফর।

বুধবার গভীর রাতে পরিকল্পিত অভিযানে গোয়েন্দারা নিজেদের টেলিকম প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দিয়ে বাসার দরজায় কড়া নাড়েন। দরজা খুলে এক বৃদ্ধ বেরিয়ে এলে কর্মকর্তারা কৌশলে তার পরিচয় জানতে চান। তিনি নিজের নাম ‘মোজাফফর’ এবং মেয়ের বাবা বলে পরিচয় দেন। একই সঙ্গে কর্মকর্তারা তার নাকের নিচে থাকা জন্মদাগ দেখে পরিচয় নিশ্চিত হন। এরপর কোনো ধরনের প্রতিরোধের সুযোগ না দিয়ে তাকে আটক করা হয়।

ডিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, দীর্ঘ ৪৫ বছর ধরে মোজাফফর নিজের পরিচয়, চেহারা, জীবনযাত্রা এবং বসবাসের স্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন। তদন্তে আরও জানা গেছে, তিনি দীর্ঘ সময় ভারতে ছদ্মনামে অবস্থান করেন এবং ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে আত্মগোপনে ছিলেন। পরে গোপনে দেশে ফিরে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় একজন সাধারণ বাসিন্দা হিসেবে বসবাস শুরু করেন।

মামলার নথি অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় সক্রিয়ভাবে অংশ নেন মেজর (অব.) মোজাফফর হোসেন। বিচার শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও ঘটনার পরপরই তিনি পালিয়ে যান এবং প্রায় সাড়ে চার দশক ধরে পলাতক ছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, মেজর (অব.) মোজাফফর হোসেন একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং কোর্ট মার্শালে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তাই তাকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর এই গ্রেপ্তারকে জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, দীর্ঘদিন পর হলেও আইন থেকে কেউ চিরদিন পালিয়ে থাকতে পারে না—মোজাফফরের গ্রেপ্তার সেই বার্তাই আবারও সামনে নিয়ে এসেছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By