আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র নির্ধারণের সময়সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়সূচি অনুযায়ী আগামী ১০ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
বুধবার (১৫ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো.রশিদ মিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পরিষদ) নির্বাচন উপলক্ষে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ গত ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। নীতিমালা অনুযায়ী (জেলা পরিষদ ছাড়া) ভোটগ্রহণের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, দাবি-আপত্তি নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা গেজেটে প্রকাশের বিধান রয়েছে।
সে অনুযায়ী ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, ১৮ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ, ২৩ আগস্ট তার নিষ্পত্তি এবং ২৭ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এতে আরও বলা হয়েছে, নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে চূড়ান্ত তালিকা নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে হবে। তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে তালিকার হার্ড ও সফট কপি জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যতদূর সম্ভব বিদ্যমান স্থায়ী অবকাঠামো ব্যবহার করে ভবনের ভেতরে ভোটকক্ষ স্থাপন এবং অস্থায়ী ভোটকক্ষের প্রস্তাব এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোহান/সা.এ.
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);