বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

চট্টগ্রামের ফটিকছড়ি প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ হামলা ও লুটপাট

সীমু দা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%9B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%AC%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%B2%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9F

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নে এক দুবাই প্রবাসীর বাড়িতে সন্ত্রাসীরা ব্যাপক হামলা চালিয়ে লুটপাটের পর আস্ত বাড়িটি ভেঙ্গে গুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘরে অবস্থানরত দুই নারী সদস্য কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের ঘটনাটি অবহিত করেন৷ সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

বুধবার (১৫ জুলাই) ভোরে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেক নগর গ্রামের মোয়াজ্জেম কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে ৩০ থেকে ৪০ জনের সশস্ত্র গ্রুপ দুবাই প্রবাসী রিদুয়ানের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীদের বেশীর ভাগের মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরিহিত ছিল। তবে তাদের মধ্যে কয়েকজনের মুখ খোলা ছিল যা এই ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওটিতে স্পষ্ট দেখা গেছে৷ ।

জানা গেছে, ৩০-৪০ জনের গ্রুপটি ঐ বাড়ির আশপাশের ঘরগুলো বাইরে থেকে আটকে দেয়। ফলে এমন ভয়ংকর হামলার দৃশ্য দেখেও আশপাশের কেউ এগিয়ে আসতে পারেনি৷

হামলা কারিরা গ্রাইন্ডার মেশিন ও হাতুড়ির সাহায্যে প্রবাসীর বাড়ির দরজা-জানালা কেটে ভেতরে প্রবেশ করে তারা। এরপর তারা হাতুড়ি দিয়ে বাড়ির দেয়াল সহ বাড়িটির আসবাবপত্র ভাংচ্যুরের পাশাপাশি

শুরুতে বাড়িতে থাকা প্রবাসীর মা রেনু আকতার ও প্রবাসী রিদুয়ানের স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলেও সন্ত্রাসীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতে তারা নীরব দর্শক হয়ে নিজেদের বাড়ির ধংস লিলা দেখতে থাকেন৷ পরিবারের ঐ সদস্যরা জানান, এসময় সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। প্রাণভয়ে তারা পাশের একটি কক্ষে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে দেন। পরে কৌশলে সেখান থেকে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

ভুক্তভোগী রেনু আকতার কান্না জড়িত কন্ঠে গণমাধ্যমকে বলেন, ঐ সন্ত্রাসীরা আমাদের আশপাশের ঘরগুলো তালাবদ্ধ করে দেয় আর ঘরে ঢুকে আমাদের ব্যবহৃত মোবাইল কেড়ে নেয় । এক পর্যায়ে তার ছুরি নিয়ে আমাদের ওপর হামলা করতে আসলে আমরা পাশের একটি কক্ষে আশ্রয় নিই। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। হামলাকারীরা আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। ঘরের ইটের দেয়ালও ভেঙে ফেলেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, আজ বুধবার ভোরে জরুরী সেবা নাম্বার ৯৯৯ থেকে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ দুই নারীকে উদ্ধার করে। ঘটনা তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By