বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ইংল্যান্ড শিবির। তবে সাবেক ইংল্যান্ড মিডফিল্ডার জো কোলের একটি মন্তব্য ম্যাচ ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। লিওনেল মেসিকে ‘ঘুম পাড়িয়ে’ ফাইনালে যাওয়ার কথা বলে আলোচনায় এসেছেন তিনি।
নেটফ্লিক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মাইকা রিচার্ডসের সঙ্গে বিশ্বকাপ সেমিফাইনাল নিয়ে আলোচনা করতে গিয়ে কোল বলেন, “তাকে (মেসিকে) ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, একদম নিশ্চিতভাবে।”
তার এমন মন্তব্যের পর উপস্থিত অন্যরা তাকে সতর্ক করেন। তারা বলেন, এ ধরনের মন্তব্য মেসিকে আরও উজ্জীবিত করে তুলতে পারে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, ইংল্যান্ড ফাইনালে উঠবে।
অন্যদিকে সাবেক ডিফেন্ডার মাইকা রিচার্ডস বলেন, আর্জেন্টিনাকে হারাতে ইংল্যান্ডকে কঠিন লড়াই করতে হবে। তার মতে, আর্জেন্টিনার খেলোয়াড়রা খুবই ধূর্ত এবং জয়ের মানসিকতায় উজ্জীবিত। তবে ইংল্যান্ডের গতিই পার্থক্য গড়ে দিতে পারে।
রিচার্ডস বলেন, “আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি। আমরাই জিতব। আমি এটা হাড়ে হাড়ে অনুভব করছি।”
জো কোলের এই মন্তব্য অনেককেই অবাক করেছে। কারণ এর আগে তিনি একাধিকবার প্রকাশ্যে মেসির প্রশংসা করেছেন। এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও মেসিকে সেরা বলে মন্তব্য করেছিলেন তিনি।
আগামী ১৬ জুলাই বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই লড়াইয়ের আগে দুই দলের সাবেক খেলোয়াড়দের মন্তব্যে উত্তাপ আরও বাড়ছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);