বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

যে রেকর্ড গড়লে আর কোনো অপূর্ণতা থাকবে না মেসির

সীমু দা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%85%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0

২০২৬ ফিফা বিশ্বকাপ যেন লিওনেল মেসির আরেকটি ইতিহাস লেখার মঞ্চ হয়ে উঠেছে। এবারের বিশ্বকাপে তিনি গড়েছেন একের পর এক নতুন কীর্তি, যেগুলোর অনেকগুলোই হয়তো দীর্ঘদিন অক্ষত থাকবে।

লিওনেল মেসির সামনে এখন জাস্ট ফন্টেইনের বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার সুযোগ। বিশ্বকাপের শেষ ১৬ পর্ব শেষে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার অধিনায়ক। মিসরের বিপক্ষে ভলি থেকে গোল করে তার গোল সংখ্যা ৮ এ পৌঁছেছে।

এখন মেসির সামনে ফরাসি কিংবদন্তি জাস্ট ফন্টেইনের রেকর্ড। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে ফন্টেইন এক আসরে সর্বোচ্চ ১৩ গোল করেছিলেন। সেই রেকর্ড ভাঙতে মেসির প্রয়োজন আর ৫ গোল। সামনে আর্জেন্টিনার সম্ভাব্য তিনটি ম্যাচ রয়েছে—কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচে শুরুর একাদশে খেলে চারবারই ম্যাচসেরা হয়েছেন মেসি। গোলদাতার তালিকায় তার সবচেয়ে কাছাকাছি রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের এরলিং হালান্ড, দুজনেরই গোল ৭টি। ইংল্যান্ডের হ্যারি কেইনের গোল ৬টি। এরা সবাই এখনে কোয়ার্টার ফাইনালে খেলার দৌড়ে রয়েছেন।

মেসি আরও কাছাকাছি চলে যেতে পারতেন, কিন্তু তিনি দুইটি পেনাল্টি মিস করেছেন। তাতে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড নিজের নামে করেছেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডান, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে একটি করে গোল করেছেন তিনি। পেনাল্টি দুটি কাজে লাগাতে পারলে তার গোল সংখ্যা দাঁড়াতে পারত ১০-এ।

এবারের আসরে আরেকটি রেকর্ড গড়েছেন মেসি। তিনি বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ৯টি বিশ্বকাপ ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন।

২০২২ বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করার পর এবার আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে ও মিসরের বিপক্ষেও গোল করেছেন তিনি।

বিশ্বকাপের সামগ্রিক পরিসংখ্যানেও মেসি অনন্য উচ্চতায়। ছয়টি বিশ্বকাপে খেলেছেন ৩১টি ম্যাচ, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। গোল করেছেন ২১টি, এটিও সর্বোচ্চ। তবে মাত্র তিনটি বিশ্বকাপে ১৯ ম্যাচে ১৯ গোল করে তার পেছনে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

যদি মেসি ফন্টেইনের রেকর্ড ভাঙতে পারেন, তাহলে তার চাওয়া-পাওয়ার আর কিছু অবশিষ্ট থাকবে না। সামনে মেসি হাসলে হাসবে আর্জেন্টিনাও।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By