বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

সাজেকে আটকা পাঁচ শতাধিক পর্যটক, ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা

সীমু দা
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A %E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%9F%E0%A6%95 %E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলার বন্যা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন অন্তত পাঁচ শতাধিক পর্যটক। সাজেকে যাতায়াতের একমাত্র প্রবেশদ্বার খাগড়াছড়ির দীঘিনালা ও বাঘাইহাট সড়কের নিচু এলাকাগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তায় সাজেক পর্যটনকেন্দ্রে নতুন করে ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (৮ জুলাই) দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান সাজেকে পর্যটক আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত কয়েকদিনের অনবরত বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালা-বাঘাইহাট-সাজেক সড়কের একাধিক নিচু স্থান পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। সড়কের ওপর তীব্র স্রোত থাকায় সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে সাজেক থেকে কোনো গাড়ি খাগড়াছড়ি সদরের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারছে না এবং খাগড়াছড়ি থেকেও কোনো পর্যটকবাহী গাড়ি সাজেকে প্রবেশ করতে পারছে না।

​যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেকে অবস্থানরত পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। তবে তাদের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন ও কটেজ মালিক সমিতির পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। আটকে পড়া পর্যটকদের আতঙ্কিত না হয়ে নিরাপদে নিজ নিজ রিসোর্ট বা কটেজে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। সড়কের পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের নিরাপদে ফিরিয়ে আনা হবে।

​এদিকে, খাগড়াছড়ির প্রধান প্রধান নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দীঘিনালার কবাখালী ও মেরুং এলাকার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়ক যোগাযোগ বন্ধের পাশাপাশি পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে ভূমিধসের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করেই সাজেকে নতুন করে পর্যটকদের আগমন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি প্রশাসন। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পর্যটকদের এই রুটে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে প্রশাসন।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By