বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন

শেরপুরে প্রতিভাবান দুই নারী খেলোয়াড়কে সাইকেল উপহার

সীমু দা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:১১ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0

শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রতিভাবান দুই নারী খেলোয়ারকে বাইসাইকেল উপহার প্রদান করা হয়েছে।

সোমবার (৬ জুলাই ) বিকেলে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের উদ্যোগে জেলা প্রশাসক হলরুমে এ সাইকেল বিতরণ করা হয়। উপহারপ্রাপ্ত প্রতিভাবান নারী খেলোয়ারা হলো, সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখলা ছনকান্দা গ্রামের আশা মনি এবং একই এলাকার মরিয়ম আক্তার।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দারিদ্রতার কারণে আশা মনি এবং মরিয়ম আক্তার দীর্ঘদিন থেকে প্রায় আড়াই কিলোমিটার পায়ে হেঁটে শেরপুর শহরের স্টেডিয়ামে ফুটবল ও অ্যাথলেটিক্স প্র্যাকটিস করে আসছিল। ঘটনাটি ফেসবুকের মাধ্যমে শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নজরে এলে তিনি তাদের খোঁজ খবর নিয়ে এবং স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে ওই প্রতিভাবান দুই নারী খেলোয়াড়কে দুইটি বাইসাইকেল উপহার হিসেবে প্রদান করেন।

এই সাইকেল বিতরণী অনুষ্ঠানে অন্যানের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর ডায়বেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর চেম্বার অফ কমার্স এর সভাপতি মোঃ আরিফ হোসেন, ফুটবল প্রশিক্ষক সাধারণ বসাকসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতিমধ্যে আশা মনি ফুটবলে এবং মরিয়ম আক্তার অ্যাথলেটিক্স এ বিকেএসপিতে প্রাথমিকভাবে ভর্তির সুযোগ পেয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By