বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

জরুরি সতর্কবার্তা দিল ইসলামী ব্যাংক

সীমু দা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:৫০ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95

ঋণ ও বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগ তুলে গ্রাহকদের জন্য সতর্কবার্তা জারি করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির নাম ব্যবহার করে পরিচালিত একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে প্রতারকচক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (৬ জুলাই) ব্যাংকটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তামূলক ফটোকার্ডে এ তথ্য জানানো হয়।

ইসলামী ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, www.islamibankrin.com নামে একটি ওয়েবসাইট ঋণ ও বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে। তবে ইসলামী ব্যাংকের নামে এ ধরনের কোনো ওয়েবসাইট নেই এবং এর সঙ্গে ব্যাংকের কোনো সম্পর্কও নেই।

ব্যাংকটি গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, কোনো ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাবের তথ্য বা অর্থ লেনদেনের আগে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করতে হবে। ঋণ, বিনিয়োগ, আমানত কিংবা অন্য যেকোনো ব্যাংকিং সেবার তথ্যের জন্য শুধুমাত্র ইসলামী ব্যাংকের অনুমোদিত মাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকরা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.islamibankbd.com, কন্টাক্ট সেন্টার ১৬২৫৯ অথবা নিকটস্থ শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

প্রযুক্তিনির্ভর আর্থিক প্রতারণা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গ্রাহকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে ইসলামী ব্যাংক বলেছে, সন্দেহজনক কোনো ওয়েবসাইট বা প্রস্তাবের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজন হলে দ্রুত ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

উল্লেখ্য, দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাম্প্রতিক সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণার অপচেষ্টা রোধে গ্রাহকদের সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By