মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

মুলাদীতে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত মিলন, এক মাসেও গ্রেপ্তার হয়নি আসামিরা

সীমু দা
রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%A8 %E0%A6%8F%E0%A6%95 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%93 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%BF

বরিশালের মুলাদী উপজেলায় কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলায় গুরুতর আহত যুবক মিলন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা ও বরিশালের বিভিন্ন হাসপাতালে টানা ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, গত ৩০ মে গ্রামের বাড়িতে মিলনের ভাগ্নের সঙ্গে পাশের গ্রামের কয়েকজন কিশোরের কথাকাটাকাটি হয়। বিষয়টি মীমাংসা করতে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা মিলনের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে মিলনের মাথায় গুরুতর আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তিনি মারা যান।

মিলনের মৃত্যুর পর তার পরিবারের দায়ের করা পূর্বের হত্যা চেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। তবে ঘটনার এক মাসেরও বেশি সময় পার হলেও এখনও মূল আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এদিকে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে গত শুক্রবার (৩ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

মুলাদী বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর সনজীব কুমার পাহলান বলেন, “ভুক্তভোগীর মৃত্যুর পর আগের হত্যা চেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশের বিভিন্ন ইউনিট, র‍্যাবসহ একাধিক সংস্থা তাদের গ্রেপ্তারে কাজ করছে।”

তবে পুলিশের এই তৎপরতার দাবি সত্ত্বেও সংবাদ প্রকাশ পর্যন্ত মামলার মূল আসামিদের কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By