বরিশালের মুলাদী উপজেলায় কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলায় গুরুতর আহত যুবক মিলন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা ও বরিশালের বিভিন্ন হাসপাতালে টানা ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, গত ৩০ মে গ্রামের বাড়িতে মিলনের ভাগ্নের সঙ্গে পাশের গ্রামের কয়েকজন কিশোরের কথাকাটাকাটি হয়। বিষয়টি মীমাংসা করতে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা মিলনের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে মিলনের মাথায় গুরুতর আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তিনি মারা যান।
মিলনের মৃত্যুর পর তার পরিবারের দায়ের করা পূর্বের হত্যা চেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। তবে ঘটনার এক মাসেরও বেশি সময় পার হলেও এখনও মূল আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এদিকে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে গত শুক্রবার (৩ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
মুলাদী বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর সনজীব কুমার পাহলান বলেন, “ভুক্তভোগীর মৃত্যুর পর আগের হত্যা চেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশের বিভিন্ন ইউনিট, র্যাবসহ একাধিক সংস্থা তাদের গ্রেপ্তারে কাজ করছে।”
তবে পুলিশের এই তৎপরতার দাবি সত্ত্বেও সংবাদ প্রকাশ পর্যন্ত মামলার মূল আসামিদের কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);