বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

শেরপুরে হজ পালনের অভিজ্ঞতা বিনিময় ও হাজি পুনর্মিলনী অনুষ্ঠিত

সীমু দা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%9C %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%93 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%80 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4

বগুড়ার শেরপুরে ‘হাজী পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে, যেখানে হজের শিক্ষা, আত্মশুদ্ধি ও ইসলামী মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানানো হয়। শনিবার (৪ জুলাই) উপজেলার হাজিপুর মডেল মসজিদে ‘রহমত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’-এর উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। অনুষ্ঠানে রহমত ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে বিভিন্ন সময়ে পবিত্র হজ পালনকারী বিপুলসংখ্যক হাজি অংশ নেন। প্রবীণ হাজিরা তাঁদের মক্কা-মদিনার স্মৃতি ও হজ পালনের বাস্তব অভিজ্ঞতা নতুন হাজিদের সঙ্গে ভাগাভাগি করেন, যা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

বৈকাল বাজার পৌর জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন রহমত ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী আলহাজ মীর রহমাতুল বারী। বৈকাল বাজার পৌর জামে মসজিদের ইমাম রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বিষয়ের ওপর আলোচনা করেন শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা শফিকুর রহমান এবং দারুল আমিন আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল আমিন। প্রধান অতিথির বক্তব্যে মীর রহমাতুল বারী বলেন, পবিত্র হজ মহান আল্লাহর একটি অনন্য বিধান। তাই তিনি হজ কার্যক্রমকে কখনো ব্যবসা হিসেবে দেখেন না; বরং আল্লাহর ঘরের মেহমানদের খেদমত করাকেই নিজের পবিত্র দায়িত্ব ও ইবাদত মনে করেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, হাজিদের সন্তুষ্টি ও দোয়াই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি। যেদিন হাজিরা বলবেন যে তাঁরা তাঁর সেবায় সন্তুষ্ট নন, সেদিনই তিনি স্বেচ্ছায় এই হজ এজেন্সির কার্যক্রম চিরতরে বন্ধ করে দেবেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, হজ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি মানুষের আত্মশুদ্ধি, তাকওয়া, ধৈর্য, শৃঙ্খলা ও ত্যাগের এক মহান শিক্ষা। হজ থেকে অর্জিত এই উচ্চেতর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমেই কেবল একটি নৈতিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। তাই হজের পর জীবনের প্রতিটি ক্ষেত্রে এর পবিত্রতা বজায় রাখার জন্য তাঁরা হাজি সাহেবদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ অংশে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, ঐক্য এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By